"Batch 06 didn’t just prepare me for the GRE; they gave me the confidence and clarity that paved the way for my academic success."
সাফল্যের গল্প
GRE পরীক্ষাটা শুরুতে আমার কাছে ভীষণ কঠিন মনে হচ্ছিল। কিন্তু Batch 06-এর কোচিং-এ যোগ দেয়ার পর আমার প্রস্তুতি একদম বদলে গেলো। তাদের সুপরিকল্পিত পাঠ ও ব্যাক্তিগত ফিডব্যাক আমাকে কেবল বিষয়বস্তু শিখিয়ে দেয়নি, বরং চিন্তাধারা, কৌশল ও আত্মবিশ্বাসও গড়ে তুলেছে।
প্রতিটি মক টেস্ট ছিল আমার জন্য এক নতুন সুযোগ নিজের দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে উঠার। কোচদের উৎসাহ আর পরামর্শ আমাকে কঠিন সময়েও এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।
আমার 328 স্কোর শুধু একটি সংখ্যা নয়, এটা ছিল আমার কঠোর পরিশ্রম আর সঠিক পথনির্দেশনার ফলাফল, যা আমাকে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে দিয়েছে।